২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামের ফলাফল

বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে একদিন মেয়াদী এক হাজার ৭৪৭ কোটি টাকার ১৪টি, তিনদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি, ছয়দিন মেয়াদী ৪১৭ কোটি টাকার নয়টি এবং সাতদিন মেয়াদী ২৪৩ কোটি টাকার চারটিসহ মোট দু হাজার ৪৩৭ কোটি টাকার ২৮টি দরপত্র জমা গৃহীত হয়।

গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন ও তিনদিন উভয় মেয়াদের জন্য শতকরা ৬ দশমিক ২৫ ভাগ, ছয়দিন ও সাতদিন উভয় মেয়াদের জন্য শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।