বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৫৬৩ কোটি টাকার ১৬টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
এতে একদিন মেয়াদী ২৫৪ কোটি টাকার আটটি, চারদিন মেয়াদী ১৮২ কোটি টাকার ৪টি এবং পাঁচদিন মেয়াদী ১২৭ কোটি টাকার চারটিসহ মোট ৫৬৩ কোটি টাকার ১৬টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ, চারদিন ও পাঁচদিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।
