২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে মাছ ও চিংড়ি উৎপাদন বেড়েছে

বিশ্বব্যাংকের সহায়তায় সরকারের চতুর্থ মৎসায়ন প্রকল্পের মাধ্যমে দেশে মাছ ও চিংড়ির উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। বিশ্বব্যাংক ও খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এর এক যৌথ পর্যালোচনা মিশন সোমবার এ দাবি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এতে বলা হয় দেশের ৩৯ হাজার জলমহালে ৪১ হাজার মাছ চাষী এসব মাছ উৎপাদনে নিয়োজিত রয়েছেন। সমাজভিত্তিক সংগঠনের মাধ্যমে এ মৎসচাষ প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে।

এর মাধ্যমে দেশে মাছের উৎপাদন ৬৫ শতাংশ এবং চিংড়ি উৎপাদন ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

তবে পর্যালোচনা মিশন মনে করে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত প্রকল্পের তুলনায় বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে পরিচালিত কার্যক্রম বেশি সাফল্য অর্জন করেছে। তারা সরকার নিয়ন্ত্রিত ১০০টি মাছের ফার্ম বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়ারও সুপারিশ করেন।