শেরপুরে কাঁচা মরিচের কেজি ১২০ টাকা
শেরপুর জেলার পাঁচটি উপজেলার হাট--বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় তা ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, অব্যাহত বর্ষণের কারণে জেলার অধিকাংশ মরিচের বাগান নষ্ট হওয়ায় এবং অন্য জেলা থেকে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ার কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
সাধারণ ক্রেতারা জানান, অনেক হাট--বাজারে কাঁচা মরিচ পাওয়াও যাচ্ছে না।
