২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে শ্রীলংকার একদেশীয় বাণিজ্য মেলা শুরু

বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বৃহস্পতিবার দুই দেশের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বাংলাদেশ--চীন মৈত্রী আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার চার দিনব্যাপী শ্রীলংকান একদেশীয় বাণিজ্য মেলার উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রী এ কথা বলেন।

শ্রীলংকাকে একটি দীর্ঘ পরীক্ষিত ও বন্ধু দেশ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশ একই সময় থেকে সাফটা, বিমসটেক ও এপিটিএ’র মত বিভিন্ন আঞ্চলিক বাণিজ্য সংস্থার সদস্য। এই অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে উভয় দেশের মধ্যে আকাশ ও জলপথের সরাসরি ও শক্তিশালী যোগাযোগ গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলংকার হাইকমিশনার কৃষ্ণামূর্তী, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এর সেক্রেটারি থোসাপালা হিওয়েজ এবং ইডিবি’র নির্বাহী পরিচালক থিমিরা রাজা পাকসে।

শ্রীলংকার রপ্তানি উন্নয়ন বোর্ড (ইডিবি) আয়োজিত ওই মেলায় ৩৪ টি শ্রীলংকান কোম্পানি তাদের বিভিন্ন পণ্য প্রদর্শণ করছে।