বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৯৪৪ কোটি টাকার ২২টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
এতে তিনদিন মেয়াদী ৮৫ কোটি টাকার তিনটি, চারদিন মেয়াদী ৭২৯ কোটি টাকার ১৭টি, পাঁচদিন মেয়াদী ১০০ কোটি টাকার একটি এবং সাতদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটিসহ মোট ৯৪৪ কোটি টাকার ২২টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল তিনদিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ, চারদিন, পাঁচদিন ও সাতদিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।
