২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচিতে ১০০ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় কমিশন

ইউরোপীয় কমিশন (ইসি) বাংলাদেশ সরকারের জাতীয় স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচিতে (এইচএনপিএসপি) এক শ’ মিলিয়ন ইউরো সহযোগিতা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইসির মধ্যে বৃহস্পতিবার ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইআরডি সচিব এম ইসমাইল জাবিউল্লাহ এবং ইসির চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রাঙ্কোইস কোলেট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্সির রাষ্ট্রদূত মেকি উপস্থিত ছিলেন।

ইসির এ সহযোগিতার মধ্যে বিশ্বব্যাংকের পরিচালনাধীন যৌথ তহবিলে ৭৬ মিলিয়ন ইউরো দেবে। এছাড়া নগর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচিতে দেবে ১০ মিলিয়িন ইউরো।

মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন প্রকল্পগুলো ১০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইসি। এছাড়া সংখ্যালঘু জনগণের স্বাস্থ্য উন্নয়নের জন্য ইসি বরাদ্দ রেখেছে নয় মিলিয়ন ইউরো। এ দুটি প্রকল্প জাতিসংঘের সংস্থাগুলোর অধীনে বাস্তবায়ন করা হবে।

দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে সরকার দরিদ্র মহিলা ও শিশুদের স্বাস্থ্যের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এ কৌশলের সাথে সামঞ্জস্য রেখে দেশের এইচএনপিএসপিতে মাতৃ ও শিশু স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে।

এইচএনপিএসপি বিভিন্ন ধরনের অজ্ঞাত রোগ, এইচআইভি ভাইরাসের ক্রমবিস্তার এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগব্যধির ব্যাপারে পদক্ষেপ নিতে যাচ্ছে।

ইসি সরকার ও দাতাসংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে উচ্চাভিলাসী ও প্রতিশ্র“তিশীল সংস্কার পদক্ষেপ বাস্তবায়নে বদ্ধপরিকর।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফ্রাঙ্কোইস কোলেট জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্বাস্থ্যখাতে সহযোগিতা দেওয়া ইউরোপীয় ইউনিয়নের কাছে অন্যতম একটি অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত থাকবে।