২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে, ২২৩২ কোটি টাকার ২৯টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে একদিন মেয়াদী ৯৩৮ কোটি টাকার ১৪টি, দু’দিন মেয়াদী ১০০ কোটি টাকার একটি, তিনদিন মেয়াদী ২৩০ কোটি টাকার দু’টি, চারদিন মেয়াদী ১৬০ কোটি টাকার একটি, ছয়দিন মেয়াদী ৪৬০ কোটি টাকার আটটি এবং সাতদিন মেয়াদী ৩৪৪ দশমিক ৫০ কোটি টাকার তিনটিসহ মোট ২২৩২ দশমিক ৫০ কোটি টাকার ২৯টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদের জন্যে শতকরা ছয় ভাগ থেকে ৬ দশমিক ২৫ ভাগ, দু’দিন ও তিনদিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ এবং চারদিন, ছয়দিন ও সাতদিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।