২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টস স্থাপন করছে এনএলজেড

দেশীয় মালিকানাধীন কোম্পানি এনএলজেড ফ্যাশন লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিট টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্প স্থাপন করতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং এনএলজেডের মধ্যে সোমবার ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরে আট লাখ কেজির টেক্সটাইল নিটিং এবং ডাইয়িং উপকরণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এনএলজেড  ১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এনএলজেডের শিল্প স্থাপিত হলে ৫২০ জন বাংলাদেশী ও কিছু বিদেশীরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য প্রশান্ত ভূষণ বড়–য়া এবং এনএলজেড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফ আবদুল্লাহ ইউসুফ, বেপজার সদস্য (অর্থ) মাসুদ আহমেদ, সদস্য (প্রকৌশল) আবু রেজা খান, সচিব সাইদ আহমেদ ও ব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর এবং এনএলজেডের ব্যবস্থাপক তানভীর হোসেন উপস্থিত ছিলেন।