২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানান্তরযোগ্য স্টিল সেতুর জন্য ৪১ কোটি টাকার জাপানি অনুদান

বাংলাদেশ ও জাপান সরকার রোববার স্থানান্তরযোগ্য স্টিল সেতুর জন্য ৪১ কোটি (৭’শ মিলিয়ন ইয়ার্ন) টাকার জাপানি অনুদানের একটি চুক্তি সাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসুয়িকি ইনিও এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. ইসমাইল জাবিউল্লাহ নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

এই সমঝোতা চুক্তির অধীনে জাপান গ্রামীণ এলাকায় স্থানান্তরযোগ্য স্টিলের সেতু নির্মাণ প্রকল্পে বাংলাদেশকে অনুদান সহায়তা দেবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতু প্রকল্প পরিচালনা করবে ।

এই প্রকল্পের অধীনে ৩০ টি পুরাতন সেতুর উন্নয়ন করা হবে, যা বাংলাদেশের ১৪ টি জেলার গ্রামীণ এলাকার যোগাযোগ নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে মাসুয়িকি ইনিও বলেন, এই আনুদান গ্রামীণ অঞ্চলের যোগাযোগ নেটওয়ার্কের উন্নতি ঘটাতে বিশেষ অবদান রাখবে, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে যা অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

জাপান সরকার ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) এবং এলজিইডিকে ২৬৬ টি স্থানান্তরযোগ্য স্টিল সেতু সরবরাহ করেছে।