২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমপ্লায়ান্স ইস্যুতে বিজিএমইএ ও এসইডিএফ এর মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও সাউথএশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) এর মধ্যে শনিবার প্রধান প্রধান কমপ্লায়ান্স ইস্যুতে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রাজধানীর সিটি হোটেলে সংগঠনের পক্ষে বিজিএমইএ’র সহ--সভাপতি সাহাদৎ হোসেন চৌধুরী এবং এসইডিএফ’র ডেপুটি জেনারেল ম্যানেজার দিপক পি অধিকারী ৯২ লাখ টাকার এই সমঝোতা স্মারক সাক্ষর করেন।

চুক্তিপত্র অনুযায়ী এসইডিএফ বিজিএমইএ’র সাথে বাংলাদেশ তৈরি পোশাক খাতে শিশু শ্রমিক মনিটরিং, নিরাপত্তা প্রশিক্ষণ, অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং কর্মক্ষেত্র উন্নয়নে যৌথভাবে কাজ করবে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, বিজিএমইএ’র সভাপতি টিপু মুন্সী, বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক এবং বিজিএমইএ’র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মাহমুদুর রহমান বলেন, “গত দুই মাস এবং তারও বেশি সময় ধরে তৈরি পোশাক খাতের বিরুদ্ধে কিছু ষরযন্ত্র চলে আসছে, এমএফএ পরবর্তী সময়ে আমাদের সফলতা অন্যান্য দেশের জন্যে বড় ধরণের চাপের সৃষ্টি করেছে।”

এ কর্মসূচির প্রধান দিকগুলো হলো- শিশু শ্রম মুক্ত কারখানা গড়ে তোলা, শ্রমিক ও ব্যবস্থাপনার মাঝারি পর্যায়ে কর্মকর্তা- কর্মচারিদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ও অগ্নিনির্বাপন প্রশিক্ষণ, কর্মক্ষেত্রের উন্নয়নে একটি সফটওয়ার তৈরি যা তৈরি পোশাক খাতের প্রতিযোগিতাপূর্ণ উন্নয়নে সহায়তা করবে।

চুক্তিপত্র অনুযায়ী বিজিএমইএ চারটি কর্মশালা ও সেমিনারের আয়োজন করবে।