উত্তরায় গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ : তিন ঘন্টার জন্য রেল অবরোধ, ১ম লিড
ঢাকার উত্তরায় বকেয়া বেতন -- ভাতার দাবিতে গার্মেন্টসের কয়েকশ’ বিক্ষুব্ধ শ্রমিক শনিবার অন্ততঃ তিন ঘণ্টার জন্য রেললাইন অবরোধ করে।
ফলে রাজধানীর সঙ্গে অন্যান্য জেলার রেল চলাচলে সাময়িক বিঘœ ঘটে। পরে শ্রমিক নেতাদের হস্তক্ষেপে বেলা ১ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, উত্তরার চালাবন এলাকার কোরিয়ান মালিকানাধীন হেসওন কোম্পানী লিমিটেড নামক ওই গার্মেন্টসটিতে তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। গার্মেন্টসটিতে শনিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখে তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কয়েক শ শ্রমিক মিছিল নিয়ে আজমপুর কাঁচাবাজার রেলক্রসিং এলাকায় অবরোধ সৃষ্টি করে। শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কর্মজীবী নারীর নেত্রী শিরীন আখতার, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের মোশরেফা মিশু ও বিজিএমই নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হন। নেতাদের হস্তক্ষেপে বেলা ১২টার দিকে রেল অবরোধ প্রত্যাহার করা হয়।
পরে শ্রমিক নেতারা তাদের দাবি দাওয়া নিয়ে গার্মেন্টস মালিকপক্ষের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠক সূত্র জানায়, মালিকপক্ষ বৈঠকে নেতাদের দ্রুত দাবি দাওয়া পূরণের প্রতিশ্র“তি দেন। এতে শ্রমিক বিক্ষোভের আপাতঃ অবসান ঘটে।
প্রায় এক মাস ধরে ওই গার্মেন্টসটির শ্রমিকরা আন্দোলন করে আসছেন।
