এডিবি’র দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক শনিবার ঢাকা আসছেন
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক কুনিও সেঙ্গা তিনদিনের সফরে শনিবার ঢাকা আসছেন।
সফরকালে সেঙ্গা অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও সরকারের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া এডিবি’র বাংলাদেশ কান্ট্রি কর্মসূচি ২০০৭-২০০৮ এর গোলটেবিল বৈঠকে সেঙ্গা অংশ নেবেন।
দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সাথে উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন।
এডিবি’র দক্ষিণ এশীয় বিষয়ক বিভাগে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান, ভারত, মালদ্বীপ নেপাল ও শ্রীলঙ্কা।
