২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ ও ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবী জানিয়েছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট

বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবী জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

শুক্রবার সকালে সমাজবাদী দলের কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক নির্মল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এলডিএফ এর বৈঠকে তেজগাঁও ও সাভারসহ বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রতিবাদ জানানো হয়।

সভায় আন্দোলনরত বিরোধী দলগুলোর উপর হত্যা-নির্যাতনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, জোট সরকারের পায়ের তলা থেকে যতোই মাটি সরে যাচ্ছে, নির্যাতনের মাত্রাও ততোই বাড়ছে। হত্যা-নির্যাতন করে অতীতে কেউ ক্ষমতায় আসতে পারেনি, একাত্তরের ঘাতকদের নিয়ে গঠিত এ সরকারও তা পারবে না।

এছাড়া সভায় অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবী এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাম ফ্রন্ট্রের ২৫ দফা সুপারিশের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবী করা হয়। 

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক মজদুর পার্টির নেতা জাকির হোসাইন, ওয়াকার্স পার্টির নেতা নুরুল হাসান, সমাজবাদী দলের জালাল সরদার ও সিপিবি নেতা কার্ত্তিক চক্রবর্তী।