দেশে বেকার সমস্যার জন্যে নিুমানে শিক্ষা ব্যবস্থাকে দায়ী করলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ
দেশে বেকার সমস্যার জন্যে নিুমানের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলেছেন, দক্ষ জনশক্তির অভাব এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে সরকার দেশের বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থানে ব্যর্থ হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় বক্তারা আরও বলেন, দেশের বেকার সমস্যা ও দক্ষ জনশক্তির অভাব মেটাতে ব্যবসায়ী গোষ্ঠির সামাজিক দায়িত্বশীলতার ওপর জোর দিতে হবে।
স্পাাহিক ২০০০, অ্যাডভান্সিং পাবলিক ইন্টারেস্ট ট্রাস্ট (এপিআইটি) ও এআরসি- মোড লিমিটেড যৌথভাবে এ গোলটেবিলা আলোচনার আয়োজন করে।
ব্যাবসায়ে সামাজিক দায়িত্বশীলতা ও শিক্ষা শীর্ষক এ আলোচনায় অংশ নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমেদ এ ক্ষেত্রে বিশেষ করে গ্রাম পর্যায়ে ব্যবসায়িক গোষ্ঠীর দায়িত্ব পালনের জন্যে আচরণ বিধিসহ একটি সমন্বিত নীতি প্রণয়নের ওপর জোর দেন।
মন্ত্রী বলেন, “দেশে এখন প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭ শতাংশে দাঁড়ালেও আমি গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামান্য জবাবদিহিতারও উপস্থিতি দেখি না।” তিনি দেশের সার্বিক শিক্ষার মান বৃদ্ধির ওপর জোর দেন।
আলোচনার সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মুজাফ্ফর আহমেদ। তিনি বলেন, কর্মসংস্থানের লক্ষ অর্জনে জাতীয় শিক্ষা পাঠক্রমে ব্যবসায়িক গোষ্ঠীর চাহিদাকে গুরুত্বের সাথে সন্নিবেশ করতে হবে।
সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক বলেন, গুনগত শিক্ষার জন্যে সরকার পর্যাপ্ত তহবিল যোগাড় করতে পারেনা এবং তাদের তহবিল বরাদ্দ পদ্ধতিও ‘ভুল’।
