২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্রঋণ সিকিউরিটাইজেশন কার্যক্রমের আওতায় ব্র্যাক ১২৬০ কোটি টাকা পারে

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১,২৬০ কোটি টাকার ক্ষুদ্রঋণ সিকিউরিটাইজেশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

আরএসএ ক্যাপিটাল, সিটিগ্র“প, এফএমও এবং কেএফডব্লিউ-এর সংশ্লিষ্টতায় ক্ষুদ্রঋণ সিকিউরিটাইজেশনের কার্যক্রম বিশ্বে এটাই প্রথম।

ব্র্যাক সেন্টারে বৃহস্পতিবার এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ, বাংলাদেশে সিটিগ্র“পের কান্ট্রি অফিসার মামুন রশীদ, এফএমও’র সিইও অর্থার আরনোল্ড ও কেএফডব্লিউ-এর প্রিন্সিপাল কান্ট্রি ম্যানেজার ড. মার্টিন রাসচেন।

এই কার্যক্রমের আওতায় ব্র্যাককে ৬ বৎসর সময়কালের মধ্যে ১,২৬০ কোটি টাকা প্রদান করা হবে। প্রতি ৬ মাস অন্তর ব্র্যাক ১০৫ কোটি টাকা গ্রহণ করবে যার মেয়াদ প্রতি ১ বৎসর শেষে পূর্ণ হবে।

এই অর্থ ব্র্যাক নিু আয়ভুক্ত জনসাধারণের মধ্যে ক্ষুদ্রঋণ হিসেবে বিতরণ করবে। প্রধানত পল্লী অঞ্চলের দরিদ্র জনসাধারণ, যাঁরা সাধারণ বাণিজ্যিক ব্যাংক থেকে কোন ধরনের ঋণসুবিধা গ্রহণ করতে পারেন না, তাঁরাই এই ঋণের সুফল ভোগ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিকিউরিটাইজেশন পদ্ধতি সম্পর্কে ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ বলেন, ‘দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে নতুন ধরনের ঋণ সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্র্যাকের যে অঙ্গীকার, এই কর্মসূচির মধ্য দিয়ে সেই অঙ্গীকারই পুনর্ব্যক্ত হয়েছে। আমরা আন্তর্জাতিক পুঁজি বাজারকে প্রায় ১২ লক্ষ পরিবারের দোরগোড়ায় এনে দিয়েছি। দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণের ইতিহাসে এটিই সম্ভবত এযাবৎকালের সবচেয়ে বড় অর্থায়ন উদ্যোগ।'

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সিটিগ্র“প মাইক্রোফাইনান্স গ্রুপের গ্লোবাল ডিরেক্টর রবার্ট অ্যানিবালি, এফএমও’র সিইও অর্থার আরনোল্ড, কেএফডব্লিউ-এর প্রিন্সিপাল কান্ট্রি ম্যানেজার ড. মার্টিন রাসচেন, সিটিগ্র“প সাউথ এশিয়ার প্রধান ও ভারতের প্রধান নির্বাহী সঞ্জয় নায়ার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আরএসএ‘র পার্টনার সমির আহমেদ।

ব্র্যাক এই কর্মসূচির মূল চালিকাশক্তি এবং সেবা প্রদানকারীর দায়িত্ব পালন করবে। সিকিউরিটাইজেশনের ট্রাস্টি হিসেবে থাকবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ট্রাস্টের এ্যাকাউন্ট ব্যাংক হিসেবে কাজ করবে সিটিব্যাংক। একটি সফটওয়ারের মাধ্যমে সামগ্রিক কর্মসূচির লেনদেন পরিচালিত হবে। এমএফ এ্যানালিটিকস-কে এই সফটওয়ার প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।