মেয়াদ শেষ হলেও বাণিজ্য মন্ত্রণালয় এখনো রপ্তানি নীতি চূড়ান্ত করতে পারেনি
দেশের তিন বছর মেয়াদী বাণিজ্য নীতির মেয়াদ ৩০ জুন শেষ হলেও বাণিজ্য মন্ত্রণালয় নতুন বাণিজ্য নীতি (২০০৬-০৯) চূড়ান্ত করতে পারেনি।
দেশের শীর্ষ রপ্তানিকারকদের অভিযোগ, অর্থ বছরের শুরুতেই তিন বছর মেয়াদী রপ্তানি নীতি অনুমোদন না দেওয়াটাই এখন রীতিতে পরিণত হয়েছে।
সর্বশেষ রপ্তানি নীতি (২০০৩--০৬) ২০০৩ সালের ১৯ অক্টোবর অনুমোদন দেওয়া হয়। এর আগের রপ্তানি নীতির মেয়াদ সাড়ে তিন মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর তা অনুমোদিত হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ বলেন, আমরা ইতোমধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য আমাদের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয় এখন ওই নীতির ওপর কাজ করছে।
নতুন রপ্তানি নীতির ওপর দেশের রপ্তানিকারকদের সংগঠন, চেম্বার, জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক সমূহ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ তাদের নিজ নিজ প্রস্তাব ও পরামর্শ পাঠিয়েছে।
রপ্তানি নীতি প্রণয়নের জন্য মোট ৫২টি সংগঠন ৩৫০টি প্রস্তাবনা পাঠিয়েছে।
রপ্তানিকারকরা রপ্তানি প্রক্রিয়ার সুবিধার্থে একটি বিশেষ আমদানি-রপ্তানি ব্যাংক স্থাপনের প্রস্তাব করেছে। এছাড়া তারা সকল ভ্যাট, সেবা খাত, কর অবকাশ সুুবিধাসমূহের প্রস্তাব করেছে।
২০০৩-০৬ সালের মেয়াদ উত্তীর্ণ রপ্তানি নীতিতে বছরে ১৪ শতাংশ প্রবৃদ্ধি আশা করা হয়েছিল এবং ২০০৪ অর্থবছরে ৭,৪৩৯ মিলিয়ন মার্কিন ডলার, ০৫ অর্থ বছরে ৮,৫৬৫ মিলিয়ন এবং ০৬ অর্থ বছরে ৯৬০০ মিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
ইপিবি কর্মকর্তা সূত্র জানায়, দেশের রপ্তানি ০৪, ০৫ ও ০৬ অর্থ বছরের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে।
