অমিদানি এলসি’র পরিমাণ ১১ মাসে ৭ দশমিক ৩২ ভাগ বৃদ্ধি পেয়েছে
চলতি অর্থবছরের জুলাই--মে মেয়াদে আমদানি এলসির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩২ ভাগ বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৯’শ ৬৫ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানি পণ্যের মধ্যে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যে আমদানির পরিমাণ সর্ব্বোচ্চ ২৯ দশমিক ৫৬ ভাগ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮’শ ৯৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অপরদিকে চলতি অর্থবছরের ১১ মাসে টেক্সটাইল ফেব্রিক্স ও যন্ত্রাংশ আমদানি ২১ দশমিক ১৭ ভাগ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩’শ ৯২ মিলিয়ন ডলার, সূতা আমদানি ৩০ দশমিক ৩৮ ভাগ বৃদ্ধি পয়ে ৭’শ ৪২ দশমিক ১৫ মিলিয়ন ডলার এবং মূলধনী যন্ত্রাংশ আমদানি ২৯ দশমিক ১৮ ভাগ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩’শ ২৬ দশমিক ৩১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া একই সময়কালে সর্বমোট অমিমাংসিত এলসির পরিমাণ ছিলো ৫ হাজার ৫’শ ৮২ মিলিয়ন ডলার।
