২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের কারণে প্রকল্প বাস্তবায়ন ব্যহত হয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, হরতালের কারণে যথাসময়ে কোন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়না। জাতীয় সংসদে মঙ্গলবার আওয়ামী লীগের ড. আব্দুর রাজ্জাকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে এডিপি’র বাস্তবায়ন ফেব্র“য়ারি পর্যন্ত ৪৬ শতাংশের পরিবর্তে ৭৬ শতাংশ করা সম্ভব হতো।

মন্ত্রী বিদেশি সাহায্য হ্রাসের কথা অস্বীকার করে বলেন, বর্তমান সরকার বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। তারপরও যখন বিভিন্ন দেশে বিদেশি সাহায্য হ্রাস পাচ্ছে, তখনও আমাদের কোন সাহায্য কমেনি।