২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সার আমদানিকারকদের ভর্তুকির টাকা এখনও দেয়নি

অর্থবছর শেষ হয়ে গেলেও সরকার সার আমদানিকারকদের ভর্তুকির ৩৭১ কোটি টাকার মধ্যে এক টাকাও এখনও পরিশোধ করেনি। কৃষি মন্ত্রণালয় এবং আমদানিকারকদের বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান কফিল উদ্দিন আহমেদ জানান, ব্যাংক থেকে নেয়া টাকার জন্য ১৪ শতাংশ হারে প্রতিদিন আমাদের প্রচুর সুদ গুণতে হচ্ছে। আমরা ক্লান্ত।

কৃষি মন্ত্রণালয়ের মতে, ৯ লাখ ২৫ হাজার টন নন--ইউরিয়া সার আমদানির জন্য ২০০৫ -- ০৬ সালে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করা হয়।

২০০৪ -- ০৫ অর্থবছরে ২৫ শতাংশ কম দামে সার বিক্রির জন্যে আমদানিকারকদের ২৫ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা থাকলেও সরকার উল্লিখিত ভর্তুকি বরাদ্দে কোনও টাকাই ছাড় করেনি।

আমদানি দামের ওপর ভিত্তি করে ভর্তুকি নির্ধারণ করা হয়। অর্থ, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিদের নিয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি বৈঠকের মাধ্যমে নন--ইউরিয়া সার আমদানির হার নির্ধারণ করে।

সূত্র জানায়, এ বছরের মে মাস পর্যন্ত মোর্ট ৮ লাখ ৩৭ হাজার টন সার আমদানি করা হয় এবং উল্লিখিত পরিমাণ আমদানির জন্য ৩৭১ কোটি টাকা ভর্তুকি বকেয়া হয়েছে।

বিএফএর তথ্য থেকে জানা যায়, আমদানিকৃত মোট সারের মধ্যে ৪ লাখ ৫০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ২ লাখ ৫০ হাজার টন ডাই--অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি), প্রায় ৩ লাখ টন মিউরেট অব পটাশ (এমপি)।

বিএফএ সভাপতি বিডিনিউজকে বলেন, ৩০ জুন অর্থবছর শেষ হয়ে গেলেও সরকার ভর্তুকি প্রদান করেনি।

তিনি বলেন, ভর্তুকি হিসেবে সরকারের দেয় টাকা এখনও পরিশোধ না করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

অর্থ মন্ত্রণালয় এ সপ্তাহের মধ্যে ১৬১ কোটি টাকা প্রদান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন আমদানিকারক ভিন্ন ভিন্ন দর উল্লেখ করেছে, যা আমাদের বিভ্রান্ত করেছে। একজন আমদানিকারক দর উল্লেখ করেছেন টনপ্রতি ২১০ ডলার এবং অন্য একজন দর দিয়েছেন টনপ্রতি ২৬০ মার্কিন ডলার।

তিনি বিডিনিউজকে বলেন, বিষয়টি আমাদের তদন্ত করে দেখতে হবে।

এদিকে সরকার চলতি বছর থেকেই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে ডিএপি ও টিএসপির মতো নন--ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

বকেয়া ভর্তুকি আদায় করতে এর আগে সার আমদানিকারকরা ব্যুরো মৌসুমে সার সরবরাহের ক্ষেত্রে গত ১৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের ডাক দেয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বছরে ডিএপি, টিএসপি, এমপি এবং ইউরিয়া সারের প্রয়োজন বছরে ৪০ লাখ টন।