২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ১৯২৪ কোটি ২২টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এতে একদিন মেয়াদি ১২৬৭ কোটি টাকার ১৪টি, পাঁচদিন মেয়াদি ২৫৫ কোটি টাকার পাঁচটি, ছয়দিন মেয়াদি ৩৩০ কোটি টাকার দু’টি এবং সাতদিন মেয়াদি ৭২ কোটি টাকার একটিসহ মোট ১৯২৪ কোটি টাকার ২২টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ থেকে ৬ দশমিক ২৫ ভাগ, পাঁচ, ছয় ও সাতদিন মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।