২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক, মেক্সিকো, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশী পণ্যের সম্ভাব্য বাজার হতে পারে

বড় ধরণের সম্ভাবনা থাকা সত্ত্বেও তুরস্ক, মেক্সিকো, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার বাজারে প্রবেশের সুযোগ গ্রহণ করতে সরকার এ পর্যন্ত সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেয় নি। ডব্লিউটিও সমঝোতার পর পরিবর্তিত বিশ্ব বাণিজ্যের ফলে এ দেশগুলোতে বাংলাদেশের জন্য সম্ভবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

একজন বাজার বিশেষজ্ঞ বলেন, ওই দেশগুলোতে বর্তমানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ খুবই কম, তবে শুল্কমুক্ত সুবিধা পেলে আগামী বছরগুলোতে রপ্তানির পরিমাণ আরো বাড়বে। 

রপ্তানিকারকরা অভিযোগ করেন, তারা ওই সকল দেশের বাজার সম্ভাবনার বিষয়ে অজ্ঞ এবং নতুন জায়গা অনুসন্ধানে সরকারেরও কোন বাজার পরিকল্পনা নেই।

যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্মকর্তারা বলেছেন, সরকার ইতিমধ্যে তুরস্কতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফরকালে এ বিষয়ে আলোচনা হয় ।

তুরস্ক, মেক্সিকো, ব্রাজিল এবং দক্ষিন আফ্রিকায় বাংলাদেশ মূলত পাট, চামড়া, তৈরী পোশাক রপ্তানি করে।

ইপিবি সূত্র জানায়, ২০০৬ অর্থবছরের জুলাই--মার্চ সময়কালে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় তুরস্ক, মেক্সিকো, ব্রাজিল এবং দক্ষিন আফ্রিকায় রপ্তানির পরিমাণ যথাক্রমে ৮২ ভাগ, ৫১ ভাগ ও ১৬০ ভাগ বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৭১ মিলিয়ন ডলার, ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ডলার এবং ৮ দশমিক ৭৮ মিলিয়ন ডলারে দাড়িয়েছে।

এছাড়া বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ চীন ব্রাজিলে তার পোশাক রপ্তানির পরিমাণ কমিয়ে আনতে চুক্তিবদ্দ রয়েছে এবং দক্ষিন অফ্রিকা, তুরস্ক ও মেক্সিকো পোশাক রপ্তানির ক্ষেত্রে চীনের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে।

এ সকল বিষয় পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সম্ভবনার সৃষ্টি করতে পারে বলেও বিশেষজ্ঞরা জানান।

ইপিবি’র তথ্য অনুযায়ী, সর্বশেষ দুই বছরে বাংলাদেশের পোশাক রপ্তানির তালিকায় তুরস্ক ১৩ তম স্থান এবং মেক্সিকো ১৭তম স্থানে রয়েছে। ব্রাজিলে পোশাক রপ্তানির পরিমাণও ৫ লাখ টাকা থেকে ২০ লাখ ডলারে বৃদ্ধি পেয়েছে।