২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের মজুরি বাড়াতে অতিরিক্ত খরচ ভাগাভাগি করতে বিকেএমইএ’র প্রস্তাব ক্রেতাদের প্রত্যাখান

শ্রমিকদের মজুরি বাড়াতে অতিরিক্ত খরচ ভাগাভাগির জন্য তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রস্তাব প্রত্যাখান করে বৃহস্পতিবার বিদেশি ক্রেতারা বিভিন্ন সরকারি সংস্থার দূর্নীতির কারণে সৃষ্ট অতিরিক্ত খরচ হ্রাসের মাধ্যমে সুযোগ সুবিধার উন্নতি করতে মালিকদের পরামর্শ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি মো. ফজলুল হক তৈরী পোশাক খাতের সাম্প্রতিক ঘটনার উপর ব্রিফিংকালে ক্রেতা, বিদেশি রাষ্ট্রদূত এবং বিভিন্ন উন্নয়ন সহযোগিদের বলেন, আমরা শুধুমাত্র ক্রেতাদেরকেই নয়, সকলকেই মজুরি বৃদ্ধি এবং অনান্য চাহিদা পূরণের অতিরিক্ত ব্যয় ভাগাভাগির জন্য বলেছি। আমরা আপনাদের কাছে সহায়তা কামনা করছি, কারণ আপনারাই আমাদের আয়ের একমাত্র উৎস।

দেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তাদের বক্তব্য ক্রেতা ও বিদেশি ডেলিগেশনগুলোর কাছে  পৌছে দিতে নগরীর একটি হোটেলে বিকেএমইএ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকায় মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকর্তা ডেভিড ডব্লিউ রেনজড বলেন, শুধুমাত্র শ্রমিকদের মজুরি বৃদ্ধিই পর্যাপ্ত নয়। বিশ্ব বজারে প্রতিযোগিতার জন্য শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা বিষয়ও বিবেচনায় রাখতে হবে।

বিকেএমইএ পরিচালক আব্দুল বাসেত বলেন, ভারত এবং বিশ্বের অনান্য দেশের তুলনায় ক্রেতারা স্থানীয় উৎপাদকদের অনেক কম মূল্য প্রদান করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশে ইউরোপীয় কমিশন ডেলিগেশনের ফার্স্ট সেক্রেটারি র্চালেস হোয়াইটলি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সদস্য প্রশান্ত ভূষন বড়–য়া প্রমুখ।