২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে শ্রমিক অসন্তোষ: ঢাকা - সিলেট সড়ক অবরোধ; পুলিশের লাঠিচার্জ, আহত ২০

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এবার নরসিংদী সদরের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শ্রমিকরা জানান, উপজেলার শীলমান্দীর এর আর খান সাইজিং এন্ড ফ্যাব্রিক্সের মালিক এ আর খান গত দুই তিন মাস ধরে শ্রমিকদের নায্য পাওনা ঠিকমত পরিশোধ করছে না। এর ফলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুর ২টায়  ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় ওই সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগন্তির মুখে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের ওপর লাঠিচার্জ করে। এতে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে ২০টি গাড়ি ভাংচুর করে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়।