রাজধানীতে তিনদিন ব্যাপী ‘কোয়ালিটি মেলা’ শুরু
দেশের বিভিন্ন সংগঠন নিয়ে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিসটেম (কিউএমএস) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার থেকে তিনদিন ব্যাপী ‘কোয়ালিটি মেলা ২০০৬’ এর আয়োজন করেছে।
ক্যাটালিস্ট ও স্ট্রাটাজিকা’র সহায়তায় বাংলাদেশ এসোসিয়েশন অব কিউএমএস প্রোফেশনালস (বিএকিউপি) দেশে প্রথম বারের মতো আগামী ২৬ জুন থেকে ২৮ পর্যন্ত এই মেলার আয়োজন করেছে। মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ডেইলি স্টার, চ্যানেল আই এবং ওয়েগা জোন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার বিকালে ‘কোয়ালিটি মেলা’র উদ্বোধন করেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্টাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি এমএ মোমেন এবং বিএকিউপি’র সভাপতি আহমেদ এইচ কবির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কিছু কিউএমএস অনুমোদিত কোম্পানী এবং আন্তর্জাতিক পর্যায়ের ৩০টি স্টল এই মেলায় স্থান পেয়েছে। বাংলাদেশের আইএসও ৯০০০, আইএসও ১৪০০০, এইচএসিসিপি ম্যানেজম্যান্টের পর্যায়ের বিষয়গুলো মেলায় তুলে ধরা হবে।
