২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকিয়া বাংলাদেশে ওয়ারিড টেলিকমের সাথে সহযোগিতার পাশাপাশি নেটওয়ার্ক বাণিজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে

টেলিযোগাযোগ ব্যবসা প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশে ওয়ারিড টেলিকমের সাথে সহযোগিতা উন্নয়নের পাশাপাশি তাদের নেটওয়ার্ক বাণিজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নকিয়া’র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় নেটওয়ার্কসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব সুরি সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নকিয়ার নিউ গ্রোথ মার্কেটস নেটওয়ার্কসের পরিচালক রাওনো গ্রানাথ সংবাদ সম্মেলনে বলেন, নকিয়া সাশ্রয়ী নেটওয়ার্ক সুবিধা ও সক্ষমতাসহ নতুন মূল্য সংযোজন সেবা এবং সার্বিক ক্ষেত্রে ন্যূনতম মূল্যের বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছে।

নকিয়ার মতে, ২০০৫ সালের সেপ্টম্বরে সারা বিশ্বে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ২০০ কোটি। ২০০৮ সালে বিশ্বব্যাপী মোবাইল গ্রাহকের সংখ্যা ৩০০ কোটিতে উন্নীত হবে। বর্ধিত গ্রাহকদের ৮০ শতাংশই আসবে নতুন করে গড়ে ওঠা বাজার থেকে। এদের মধ্যে ৫০ শতাংশই আসবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এবং চীনের বাজার থেকে।

সংবাদ সম্মেলনে নকিয়া কর্মকর্তারা ডিজিটাল ডিভাইড কমানোর লক্ষ্যে বেসরকারি খাত, সরকার ও নিয়ন্ত্রকদের মধ্যে সমন্বয় সাধনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। নকিয়া এ ব্যাপারে প্রতিশ্র“তিবদ্ধ বলেও সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান।

সমাপনী বক্তব্যে রাজীব সুরি বাংলাদেশে দ্রুত সম্প্রসারণশীল বাজার হিসেবে চিহ্নিত করে বলেন, নকিয়া অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের বাজারে তাদের গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে।