বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ২,২১৬ কোটি ৫০ লাখ টাকার ২৫টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
এতে একদিন মেয়াদি ১,২৮৯ কোটি টাকার ১৬টি, দু’দিন মেয়াদি ১১০ কোটি টাকার দু’টি, তিনদিন মেয়াদি ৫৩ কোটি টাকার একটি, ছয়দিন মেয়াদি ৫৩০ কোটি টাকার দু’টি এবং সাতদিন মেয়াদি ২৩৪ কোটি ৫০ লাখ টাকার চারটি দরপত্রসহ মোট ২,২১৬ কোটি ৫০ লাখ টাকার ২৫টি দরপত্র জমা পড়েছে এবং গৃহীত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ থেকে ৬ দশমিক ২৫ ভাগ, দু’দিন ও তিনদিন মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ এবং ছয়দিন ও সাতদিন উভয় মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।
