২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ইপিজেডে আবারো শ্রমিক অসন্তোষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ২০

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) সোমবার আবারো শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যায্য বেতন ভাতার দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা সকাল ১০ টার দিকে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ২০ জন শ্রমিক।

বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য আশুলিয়া -- কালীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় দেখা দেয় তীব্র যানজট। 

সাভারের ডিইপিজেডে  রোববার নতুন করে সংঘর্ষ হয়। বেপজার হস্তক্ষেপে ওইদিন শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এলেও এর স্থায়ী সমাধান হয়নি। এরই জের ধরে সোমবারের শ্রমিক অসন্তোষ দেখা দেয় বলে শ্রমিকরা মনে করছে।

ওই এলাকায় ব্যাপক পুলিশ, র‌্যাব ও বিডিআর মোতায়ন রয়েছে।