২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ২১৪৭ কোটি টাকার ১৭টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলামে একদিন মেয়াদি ৯৮৫ কোটি টাকার ১২টি, তিনদিন মেয়াদি ১৭৫ কোটি টাকার দু’টি,চারদিন মেয়াদি ৩৫ কোটি টাকার একটি এবং সাতদিন মেয়াদি ৯৫২ কোটি টাকার দু’টিসহ মোট ২১৪৭ কোটি টাকার ১৭টি দরপত্র জমা ও গৃহীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ থেকে ৬ দশমিক ২৫ ভাগ এবং তিনদিন মেয়াদির জন্যে ৬ দশমিক ২৫ ভাগ এবং চারদিন ও সাতদিন উভয় মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।