২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরী থেকে ডিজেলচালিত পুরোনো যানবাহন তুলে দিতে বিশ্বব্যাংকের পরামর্শ

ডিজেলচালিত পুরোনো যানবাহন তুলে নিতে বিশ্বব্যাংক সরকারকে পরামর্শ দিয়েছে। ব্যাংকের এক সমীক্ষা প্রতিবেদনে এ পরামর্শের উলে¬খ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঢাকা মহানগরীতে পরিচালিত ‘রোডসাইড ভেহিকেল এমিশন টেস্টিং প্রোগ্রাম’ নামে ওই সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ ডিজেলচালিত যানবহন নতুন যানবাহনের তুলনায় অনেক বেশি ধোয়া ছড়ায়।

ওই সমীক্ষায় বলা হয়েছে, প্রায় ৯০ শতাংশ ডিজেলচালিত যানবাহন বর্তমান প্রচলিত হাট্রিজ স্মোক ইউনিট মান পূরণে ব্যর্থ। অন্যদিকে ৫০ ভাগেরও বেশি ডিজেলচালিত ট্রাক এবং ৬০ শতাংশের বেশি মিনিবাস এ মান পূরণ করতে পারছে না।

বিশ্বব্যাংকের একজন মুখপাত্র জানান, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রোজেক্ট ২০০০ সালে কাজ শুরু করে এবং ঢাকা মহানগরী থেকে দুই ও তিন স্ট্রোকবিশিষ্ট যানবাহন বাতিল করা হয়। এর ফলে মহানগরী থেকে উলে¬খযোগ্য হারে পরিবেশ দূষণ কমেছে।

সমীক্ষায় বলা হয়েছে, একটি নির্ধারিত সময়ের মধ্যে ডিজেলচালিত পুরোনো যানবাহন তুলে নিতে হবে।