২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের হেলথওয়ে মেডিকেল গ্র“পে ওষুধ সরবরাহ শুরু করেছে বেক্সিমকো ফার্মা

দেশের বৃহত্তম ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিঙ্গাপুরের দ্বিতীয় বৃহত্তম প্রাইমারী হেলথকেয়ার গ্র“প হেলথওয়ে মেডিকেল গ্র“পে প্রসেপটিন - ২০ (ওমিপ্রাজল) ক্যাপসুল সরবরাহ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সিঙ্গাপুরে বেক্সিমকো ফার্মার পরিবেশকের মাধ্যমে সম্প্রতি ওমিপ্রাজল ওষুধ সরবরাহের জন্য আহ্বায়িত দরপত্রে অংশগ্রহণ করে কোম্পানিটি হেলথওয়ে মেডিকেল গ্র“পের সাথে এক বছরের জন্য প্রসেপটিন - ২০ ক্যাপসুল সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয় বলে রোববার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসেপটিন ২০ (ওমিপ্রাজল - ২০ মি.গ্রা.) ক্যাপসুল আলসার, বুকজ্বালা ও অতিমাত্রার পাকস্থলীর এসিড নিঃসরণ সংক্রান্ত সমস্যার নিরাময়ে ব্যবহৃত হয়।

হেলথওয়ে মেডিকেল গ্র“পের বিশাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হচ্ছে ৩০ টি ক্লিনিক যেখানে প্রাইভেট ও কর্পোরেট পর্যায়ের রোগীদের সেবা দেয়া হয়। এছাড়াও হেলথওয়ে গ্র“প সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ২৬০টি অধিভুক্ত সাধারণ ক্লিনিক ও ১৫০ টি বিশেষজ্ঞ ক্লিনিকও নিয়ন্ত্রণ করে।

বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ফার্মাসিউটিক্যালস পণ্য নিবন্ধিকরণে শর্তাবলী ও গুণগতমানের ক্ষেত্রে এশিয়ার মধ্যে সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত বাজার। তাই সিঙ্গাপুরে দরপত্র প্রাপ্তি বেক্সিমকো ফার্মার জন্য শুধু একটি গুরুত্বপূর্ণ মাইলফলকই না এ কোম্পানির পণ্যের আন্তর্জাতিক মানের প্রমাণও।

‘‘আমরাই বাংলাদেশের প্রথম ও একমাত্র ওষুধ কোম্পানি হিসেবে সিঙ্গাপুরের কে কে মহিলা ও শিশু হাসপাতাল এবং র্যাফেলস হাসপাতালের মতো বিশ্বখ্যাত হাসপাতালসমূহে ওষুধ সরবরাহ করছি। এবার আমরা হেলথওয়ে মেডিকেল গ্র“পের মতো আরও একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে ওষুধ সরবরাহ করছি।”

এখন পর্যন্ত বেক্সিমকো ফার্মা সিঙ্গাপুরের স্বাস্থ্যবিজ্ঞান কর্তৃপক্ষের নিকট ২৪টি ওষুধ নিবন্ধন করেছে। ১৯৯৬ সাল থেকে বেক্সিমকো ফার্মা সিঙ্গাপুরে ওষুধ রপ্তানি করে আসছে এবং সে দেশের ফার্মাসিস্ট, চিকিৎসক ও ওষুধ ব্যবহারকারীদের কাছে বেক্সিমকো ফার্মার ওষুধের গুণাগুণ ও প্যাকেজিং - এর মান প্রশংসিত হয়েছে বলে কোম্পানিটির প্রধান নির্বাহী জানান।

সাধারণ ওষুধ ছাড়াও বেক্সিমকো ফার্মা সিঙ্গাপুরে ইনহেলার, নেজ্ল্ ¯েপ্র, সাপোজিটরি এবং আইভি ফ্লুইড -

এর মতো উচ্চপ্রযুক্তিসম্পন্ন বিশেষায়িত পণ্য রপ্তানি করছে।