ভরা মওসুমেও পাইকারি বাজারে চালের দাম বাড়ছে, নাজিরশালের দাম সবচেয়ে বেশি বেড়েছে
নতুন চাল সরবরাহের ভরা মওসুমেও পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। এ সপ্তাহে বিভিন্ন প্রকার চালের বস্তা প্রতি দাম বেড়েছে ১৫ টাকা থেকে ৩০ টাকা। বিশেষত্ব মধ্যমানের নাজিরশাল চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে শুক্রবার দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নিুমানের স্বর্ণা, পারি ও বিআর চালের দাম কেজি প্রতি গড়ে ৩০ পয়সা বেড়েছে। অন্যদিকে উচ্চ ও মধ্যমানের নাজির শালের দাম কেজি প্রতি ৮০ পয়সা থেকে ১ টাকা বেড়েছে।
বাবু বাজার, কৃষি বাজার এবং কারওরান বাজারের পাইকারি বাজারে স্বর্ণা চাল কেজি প্রতি ১৭ টাকা ৫৫ পয়সা, পারি চাল ১৭ টাকা ৮০ পয়সা, বিআর--২৮ ১৭ টাকা ৯০ পয়সা, সর্বনিুমানের নাজির ১৯ টাকা, মধ্যমানের নাজিরশাল ২২ টাকা ও ভালমানের নাজিরশাল ২৪ টাকা ৫০ পয়সা, ভালমানের মিনিকেট ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার পর্যবেক্ষকরা বিষয়টিকে উদ্বেগজন উল্লেখ করে বলেছেন, সাধারণত প্রতিবছরে আষাঢ় মাসের প্রথমদিকে পাইকারি বাজারে চালের সরবরাহের ব্যাপক থাকায় দাম দ্রুত হারে কমতে থাকে কিন্তু এ বছর তা হচ্ছে না।
পাইকারি বিক্রেতারা জানান, বাজারে চাল সরবরাহ ভাল থাকলেও কৃষকরা বেশি দামে ধান বিক্রি করছে। ফলে দাম কমার কোন সম্ভবনা না দেখা দিলেও উল্টো চালের দামের উর্ধ্ব গতি দেখা দিয়েছে। এ বৃদ্ধিকে বিক্রেতারাও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
তারা আরো জানান, গত বছরগুলোর তুলনায় চলতি মওসুমে একদিকে যেমন ধানের বাম্পার ফসল হয়েছে, তেমনি তেল ও সারের বেশি দাম থাকায় কৃষকদের উৎপাদন খরচ হয়েছে অনেক বেশি হয়েছে। ফলে কৃষকরাও অধিক দামেই ধান বিক্রি করতে চাচ্ছে।
কৃষি বাজারের পাইকারি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সব প্রকারের চালের দামের উর্ধ্বগতি থাকলেও নাজিরশালের দাম বেড়েছে সবচেয়ে বেশি।
দামের ওপর নতুন চালের প্রভাব নেই উল্লেখ করে ঢাকার খুচরা চাল বিক্রেতারা বলেন, সপ্তাহের শেষে বাজারে স্বর্ণা, বিআর-২৮ ও পাইজাম চাল প্রতি কেজি সাড়ে ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে, এবং নাজিরশাইল প্রকার ভেদে ২২ টাকা থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
তবে নতুন ধান ওঠার কারণে গত মাসে নিুমানের চালের দামের স্বাভাবিক থাকলেও এ সপ্তাহে আগের তুলনায় কিছুটা উর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে জানান ঢাকার বিভিন্ন বাজারে খুচরা চাল বিক্রেতারা।
এদিকে আলুর দাম চলতি সপ্তাহে আবারও বেড়ে দাড়িয়েছে কেজি প্রতি ১৬ টাকা যদিও অবশেষে ভারতীয় রসুনের দাম অনেকটা কমে কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সরকার আগামী বছরের প্রস্তাবিত বাজেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমার জন্য আমদানি শুল্ক হ্রাসের ঘোষণা দিলেও বাজারে গত দুই সপ্তাহ পরও তার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
