ডিইপিজেডে বেলজিয়ান কোম্পানি সাটেক্সকোর সম্প্রসারণ
বেলজিয়ামের তৈরি পোশাক প্রস্তুতকারক কোম্পানি সাটেক্সকো লিমিটেড ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) তাদের কারখানা সম্প্রসারণ করতে যাচ্ছে।
সাটেক্সকো লিমিটেড প্রটেকটিভ ক্লদিং, বুলেট প্রুফ জ্যাকেটস, ক্যানভাস টেন্ট, পিভিসি, ওয়েলটেড আর্টিকেলস তৈরি করছে। কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বার্ষিক ২ কোটি ৯ হাজার সেট প্রটেকটিভ ক্লদিং, ২ হাজার সেট বুলেটপ্র“ফ জ্যাকেট, ১ হাজার সেট ক্যানভাস টেন্ট এবং ৪৮ হাজার সেট পিভিসি ওয়েলটেড আর্টিকেল তৈরি করবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, কোম্পানিটি ইতোমধ্যে ১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং একটি নিজস্ব কারখানা ভবন নির্মাণের জন্য তাদের বিনিয়োগ ২ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করবে।
কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের ফলে ৩০০ বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে। বর্তমানে কোম্পানিটিতে ২০০ বাংলাদেশী কর্মরত রয়েছে।
সাটেক্সকোর সাথে জমি লিজ সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার বেপজার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) প্রশান্তভূষণ বড়–য়া এবং সাটেক্সকো লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ইকবাল হোসেন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ এবং বেপজা ও সাটেক্সকোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
