নিহত ৩৪ শ্রমিকের পরিবারকে গ্র“প বীমার চেক দিয়েছে বিজিএমইএ
বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বুধবার কর্মরত অবস্থায় নিহত গার্মেন্টস শ্রমিকদের উত্তরাধিকারীদের কাছে গ্র“প বীমার চেক হস্তান্তর করেছেন। নিহত ৩৪ শ্রমিকের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে চেক হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী, জীবনবীমা করপোরেশনের পরিচালক ওয়াজিদ আলী খান এবং বিজিএমইএ’র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের দাবি বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
