বাংলাদেশ ব্যাংকের রেপো নিলাম অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রোববার রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে একদিন মেয়াদী দু’শ কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে। তবে তা গৃহীত হয়নি।
