বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৩৪ কোটি টাকার ১টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে একদিন মেয়াদি ১৩৪ কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল শতকরা ছয় ভাগ।
