২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি আয়ে নিটওয়্যার ওভেন গার্মেন্টসকে অতিক্রম করে গেছে

চলতি বছরের এপ্রিল মাসে নিটওয়্যার এই প্রথমবার ওভেন রপ্তানিকে অতিক্রম করে দেশের রপ্তানি ইতিহাসে প্রধান রপ্তানিকারক পণ্যের অবস্থান অর্জন করছে। রপ্তানি উন্নয়ন বুরো এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এপ্রিল মাসে নিটওয়ার খাতে ৫০ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে রপ্তানি আয় দাঁড়ায় ৩২৪ মিলিয়ন ডলার এবং ওভেন গার্মেন্টস রপ্তানি আয় ছিলো ২৯১ দশমিক ২৫ মিলিয়ন ডলার, যা গত বছরের এপিল মাসের তুলনায় ২৩ শতাংশ বেশি।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক সোমবার বিডিনিউজকে বলেন, আগামী অর্থবছরে দেশের প্রধান রপ্তানিকারক খাত হিসেবে নিটওয়্যার আর্বিভুত হবে।

তিনি এ অর্থবছরের নিটখাতের রপ্তানির লক্ষ্যমাত্রা ৩৬০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা রপ্তানি খাতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত”।

রপ্তানি বুরোর হিসেব অনুসারে, চলতি অর্থবছরের প্রথম দশমাসে নিটওয়্যার খাত ও ওভেন গামেন্টস রপ্তানি মধ্যে ব্যবধান নামিয়ে এনেছে ২৪৯ মিলিয়ন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৪৪ মিলিয়ন ডলারে।

ফজলুল হক বলেন, নিটওয়ার রপ্তানিকারকরা চলতি অর্থ বছরে তাদের উৎপাদন ক্ষমতার স্বল্পতার জন্য আনুমানিক প্রায় ৫০ কোটি ডলারের অর্ডার গ্রহণ করথে ব্যর্থ হয়।

এ অর্থবছরের প্রথম দশমাসে নিটওয়্যার খাতে ৩২.৮৬ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়ে মোট আয় দাঁড়ায় ৩০০৭ মিলিয়ন ডলার এবং ওভেন গামেন্টস খাতে রপ্তানি আয়ের পরিমান ছিল ৩২৫৬ মিলিয়ন ডলার।

 দেশের নিট পণ্য রপ্তানি করা প্রধান দেশগুলোর মধ্যে জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রীস এবং সুইডেনের প্রথম নয় মাসের রপ্তানির পরিমান গত অর্থবছরের মোট রপ্তানিকে ছাড়িয়ে গেছে।

গত দু অর্থবছরে নিটওয়্যার রপ্তানি ৩০ শতাংশ প্রবৃদ্ধি অজন করে।