২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে বিকেএমইএ’র মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) রোববার বর্জ্য ও পানি বিশুদ্ধকরণ যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করায় ২০০৬-২০০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রশংসা করেছে। তবে তারা কর অবকাশ বর্ধিত না করায় হতাশা ব্যক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এছাড়াও তারা দেশের নিটওয়্যার শিল্পে বিশেষ তহবিল গঠনে বাজেট বরাদ্দ না রাখায় হতাশা ব্যক্ত করে।

এছাড়াও শিল্প কারখানার ক্ষেত্রে নগদ সহায়তা প্রদানে বাজেটে অর্থ বরাদ্দের কোন বিশেষ প্রস্তাব না রাখার জন্যে অর্থমন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যার দাবি করে বিকেএমইএ।