২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি, গাড়ি কিনে কালো টাকা সাদা করতে দেওয়ায় অর্থনীতিকে বিপথে নিয়ে যাওয়া হবে: ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বলেছে, সরকারের উচিত হবে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ সৃষ্টি করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ডিএসই’র নেতারা প্রস্তাবিত বাজেটে জমি, গাড়ি কিম্বা অ্যাপার্টমেন্ট কিনে কালো টাকা সাদা করার সুযোগ সৃষ্টি করার তীব্র সমালোচনা করেন।

ডিএসই’র সহ -- সভাপতি আহমেদ রশিদ লালি শনিবার সংস্থার কার্যালয়ে বাজেট উত্তর এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান।

তিনি অর্থমন্ত্রীর সাথে প্রাক -- বাজেট আলোচনার কথা উল্লেখ করে বলেন, তখন বিভিন্ন মহল থেকে এ বিষয়ে আপত্তি তোলা হয়েছিলো।

বিশ্বের বৃহৎ স্টক এক্সচেঞ্জগুলোর কথা উল্লেখ করে বলেন, সে সব দেশে সরকার কালো টাকা বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুযোগ দিয়ে থাকে।

ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান বলেন, বাজেটে আভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরশীলতা দেশের অর্থবাজারে বিশৃঙ্খলার সৃষ্টি করবে।