অর্থমন্ত্রীর কথা সঠিক হলে দেশের বেকার সমস্যা আমেরিকা বা জার্মানীর চাইতে ভাল! Ñ ড. মহিউদ্দিন খান আলমগীর
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, যদি বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর দেয়া তথ্য সঠিক হয়, তাহলে বলতে হবে কর্মসংস্থান প্রশ্নে বাংলাদেশের অবস্থা আমেরিকা কিম্বা জার্মানীর চাইতে ভাল।
অর্থমন্ত্রী সাইফুর রহমান তার বাজেট বক্তৃতায় দেশে বেকারত্বের হার মাত্র ৪.৫ শতাংশ বলে উল্লেখ করেন। এ পরিসংখ্যান কোনভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন ড. মহিউদ্দিন খান আলমগীর।
শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তার মতে, এবারের বাজেট অন্ততঃ ১২.৫ শতাংশ ঘাটতির সম্মুখীন হবে।
তিনি বলেন, কেউই অর্থমন্ত্রীর বলা প্রবৃদ্ধির হারকে বিশ্বাস করে না। যদি মুদ্রাস্ফীতি হিসাব করা হয়, তাহলে প্রবৃদ্ধির হার ৪ এরও কম হবে।
