২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া বাংলাদেশসহ দক্ষিন এশিয়ার জন্য মঞ্জুরী সুবিধা দেবে

দক্ষিন এশিয়ায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য অস্ট্রেলীয় সরকার এশীয় উন্নয়ন ব্যাংকে প্রাথমিকভাবে ১১ মিলিয়ন অস্টেলীয়ান (৮.৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদানের মাধ্যমে একটি মঞ্জুরী সুবিধা প্রতিষ্ঠা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এই সুবিধার আওত্তায় সহযোগিতা পাওয়ার অনুমোদিত দেশগুলো হলো-- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা।

অস্ট্রেলিয়া--এডিবি দক্ষিণ এশিয়া উন্নয়ন সহযোগী সুবিধার অধীনে কৌশলগত সহায়তা কার্যক্রম ও বিনিয়োগ প্রকল্পের যন্ত্রাংশ ক্রয় খাতের মত বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা হবে।

এডিবি’র দক্ষিন এশিয়া বিভাগের মহাপরিচালক কুনিও সেঙ্গা বলেন, অধিকতর উন্নত সেবা প্রতিষ্ঠার জন্য এর অধীনে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হবে। যা শুধুমাত্র স্থানীয় সরবরাহ ব্যাস্থার উপরই প্রভাব ফেলবে না, তৃণমূল পর্যায়ে মানুষের জীবন যাত্রা মানেরও উন্নতি ঘটাবে।

এডিবির তত্ববধানে পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি ২০১১ সাল পর্যন্ত পরিচালনা করা হবে এবং পরে অস্ট্রেলীয় সরকারের মতামত অনুযায়ী এর মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।