প্রস্তাবিত বাজেটকে লক্ষহীন বলে আখ্যায়িত করেছে সিপিডি: এ বাজেট সকলের জন্যেই, আবার কারও জন্যে নয়
প্রস্তাবিত বাজেটকে লক্ষহীন অখ্যায়িত করে শুক্রবার এর অর্থনৈতিক কার্যকারিতার পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে গিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, এ বাজেট সকলের জন্যেই, আবার কারও জন্যেই নয়, কারণ এতে কোন সাহসী বা সৃষ্টিশীল উদ্যোগ নেই।
নগরীর সিরডাপ মিলনায়তনে ২০০৬--০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যায়ন করতে গিয়ে সিপিডি নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্রাচার্য বলেন, এই বাজেটে ভবিষ্যত গ্রহণযোগ্য অর্থনীতির স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেমন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, গার্মেন্টস ও শ্রমিক ইস্যু, মাঝারী ও ক্ষুদ্র শিল্পের বিকাশ, এবং মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলোতে আরো সাহসিকতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলো।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০৬-০৭ অর্থ বছরের জন্যে ৬৯ হাজার ৭ শ’ ৪০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।..
