বিজিএমইএ’র ২৩ তম বার্ষিক বৈঠকে বাজেট ঘোষণা
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রফতানীকারক সমিতির (বিজিএমইএ) ২৩ তম বার্ষিক বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি টিপু মুন্সি বৈঠকে সভাপতিত্ত্ব করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিজিএমইএ’র ২০০৫ সালের হিসাব গৃহীত হয় এবং ২০০৬ সালের জন্য বাজেট ঘোষণা করা হয়। বিজিএমইএ’র সহ সভাপতি (অর্থ) শাহাদত হোসেন চৌধুরী বাজেট উপস্থাপন করেন।
বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি এসএম আবু তৈয়ব, দ্বিতীয় সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ সভাপতি শহিদুল হক শিকদার এবং সাবেক সভাপতি ও পরিচালক আনিসুল হক ও দ্বিতীয় সহ সভাপতি ও পরিচালক আনোয়ার -- উল -- আলম চৌধুরী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
