মোবাইল ফোনের সিম কার্ডের কর প্রত্যাহারের দাবি
টেলিযোগাযোগ গ্রাহক ফোরাম প্রস্তাবিত বাজেটে মোবাইল টেলিফোনের সিম কার্ডের কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি শুক্রবার এই দাবি জানায়।
বাজেটে মোবাইল টেলিফোনের সিম কার্ডের কর ৮০০ টাকা ধার্য করায় বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে মাত্র ১০০ টাকা কমানোকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, চলতি ২০০৫ -- ০৬ অর্থ বছরের বাজেটে মোবাইল টেলিফোনের সিম কার্ডের কর ৯০০ টাকা ধার্য করায় বিশেষ করে সরকারি মোবাইল টেলিফোন টেলিটক সাধারণ জনগণের হাতে পৌঁছেনি। এছাড়া বেসরকারি মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানিগুলোকে কর ফাঁকি ও কর পরিশোধে নানা কারসাজির আশ্রয় নিতে দেখা গেছে।
এতে আরো বলা হয়, বিশ্বের অন্যতম সেবা খাত টেলিযোগাযোগ বাংলাদেশে কর আদায়ের প্রধান বিষয় হতে পারে না।
