২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা ইপিজেড ৭ বছরেও চালু হয়নি, রফতানি বাণিজ্য মন্দা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার অদূরে অবস্থিত মংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিশ্র“তির সাত বছর পরেও চালু হয়নি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 10:19 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এরফলে রফতানি বাণিজ্যে যাচ্ছে মন্দাভাব। সরকার এ খাত থেকে কোনো রাজস্বও আয় করতে পারছে না। রাজনৈতিক রেষারেষির কারণে ইপিজেড’র ভাগ্য খুলছে না বলে জানা যায়। ১৯৯৮ সালে এর কার্যক্রম শুরু হয়।

 খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৮ সালের অক্টোবর মাসে মংলায় ইপিজেড’র কাজ শুরু হয়। তবে ভৌত অবকাঠামো এবং অন্যান্য সুযোগ -- সুবিধা ছাড়াই  সে সময় শুরু করা হয় এর কার্যক্রম। এখানে ১২৪ টি শিল্প প্লট নির্মান করা হয়।

এর পর গত সাত বছরে  সেখানে মাত্র ২০টি প্লট বরাদ্দ দেওয়া হয়। বাকি ১০৪ টি প্লট এখনো খালি পড়ে রয়েছে। যে ২০টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, তাও চলছে কোনোমতে। ভারতের একজন ব্যবসায়ী সেখান থেকে সুপারী রফতানি করেন। তবে এই উদ্যোগ আপাতত বন্ধ রয়েছে।

জানা যায়, দেশের অন্য পাঁচটি ইপিজেড’এ গ্যাস সরবরাহসহ অন্যান্য অবকাঠামোগত সুযোগ -- সুবিধা থাকায় সেখানে রফতানি বাণিজ্য ভালভাবেই চলছে। কিন্তু মংলায় এ ধরনের কোনো সুযোগ -- সুবিধা  নেই। ইপিজেড’র অবকাঠামোগত অসুবিধা ছাড়াও  সেখানে রয়েছে আরো সমস্যা। যেমন -- পশুর নদীতে মংলা বন্দরে নাব্যতা কম, আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপন, মংলা বন্দরে শ্রমিকদের অহেতুক ধর্মঘট ও কর্মকর্তা কর্মচারিদের দুর্নীতির কারণে অচলাবস্থা রফতানি বাণিজ্যে বড় বাধা হিসেবে কাজ করছে। এ সব কারণে ভারত, শ্রীলংকা, মায়ানমার ও থাইল্যান্ড মংলা বন্দর ব্যবহার করতে আগ্রহী হয় না।

এছাড়া রূপসা সেতু চালু হলেও, এ সেতুতে রেললাইন না থাকায় পণ্য পরিবহনে অধিক ব্যয় ও ঝুঁকিকে বড় করে দেখছেন রফতানি কারকরা। ফলে ইপিজেড’এ প্লট খালি থাকা সত্বেও কেউ বরাদ্দ নিচ্ছেন না।

আবার রাজনৈতিক রেষারেষির কারণে এই ইপিজেড’র উন্নয়ন হচ্ছে না বলেও অভিযোগ আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইপিজেড’টি চালু করা হয়। পরে বিএনপির নির্বাচনী প্রতিশ্র“তিতে ইপিজেডসহ ১৬ টি বিষয়ের উন্নয়ন করার কথা বলা হলে এর একটিও বর্তমান  জোট সরকার করেনি।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান বলেন, জোট সরকার নির্বাচনী প্রতিশ্র“তি দিলেও ইপিজেডসহ ১৬ দফার একটিরও বাস্তবায়ন করেনি।