প্রস্তাবিত বাজেট ২০০৭ অর্থ বছর: যে যে জিনিসের দাম বাড়ছে ও কমছে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০০৭ অর্থ বছরের বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেটে কাস্টমস ও প্রস্তাবিত সম্পূরক শুল্ক ও ভ্যাটের ওপর বেশ কিছু পণ্যের দাম বাড়বে ও কমবে।
দাম কমছে
ভোগ্য পণ্য: চাল, রসুন, হলুদ, শুকনা মরিচ, আদা, পেঁয়াজ, মশুরির ডাল, চিনি, সেল ফোন, সংযোগ ফি, স্থানীয় দুগ্ধজাত পণ্য, বিশেষ করে গুড়ো দুধ, রিকন্ডিশন্ড গাড়ি।
শিল্প পণ্য: সৌর শক্তির যন্ত্রাংশ হাই ব্রিড বিজ, পলাস্টিক পণ্যের প্রাথমিক সামগ্রী, রেফ্রিজারেটিং যন্ত্রাংশ।
দাম বাড়ছে
ভোগ্য সামগ্রী: ঢাকার গুলশান, বনানি, বারিধারা, ধানমন্ডি, ডিওএইচএস, চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী এলাকার অ্যাপার্টমেন্ট, বেভারেজ ক্যান, জুস, ক্রেডিট কার্ড, গ্লুকোজ ও গ্লুকোজ সিরাপ, সিগারেট, স্যানেটারি টাওয়েল, ন্যাপকিন, লেমিনেটেড ও সেফটি গ্লাস এবং মোটর কার।
শিল্প ও সেবা খাত: হোটেল চার্জ, ডেকোরেটর ও ক্যাটারার্স ও কমিউনিটি সেন্টার, বিউটি পারলার, শিপিং এজেন্ট, এয়ার কণ্ডিশন্ড বাস, রেলওয়ে সেবা, স্যাটেলাইট চ্যানেলসমূহে বিজ্ঞাপন।
বিজ্ঞাপন সামগ্রী, ছবি, নকশা ও ফটোগ্রাফের দামও বাড়বে।
