২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ব সংস্থার নিট লোকসান ৪,৪৫০ কোটি টাকা, এর মধ্যে বিপিসি’র লোকসান ৩৭০৫কোটি টাকা

সরকারি সাতটি খাতের ৪৪টি সংস্থার চলতি অর্থবছরের প্রাক্কলিত নিট লোকসানের পরিমান ৪,৪৫০ কোটি টাকা। এর মধ্যে এককভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র লোকসানের পরিমান ৩৭০৫কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে গত অর্থবছরের তুলনায় এ বছরে রাষ্ট্রীয় খাতের লোকসানের পরিমান বেড়েছে ১৭৬৮ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সামগ্রিকভাবে বিপিসি ছাড়া রাষ্ট্রায়ত্ব সংস্থার অবস্থা আগের অর্থবছরের তুলনায় উন্নতি ঘটেছে।  

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তার বাজেট বক্তৃতায় বলেন, দেশের বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গে প্রাকবাজেট বক্তব্যে সকলই আন্তজার্তিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়া আভ্যন্তরীণ বাজারে তেলের মূল্য বৃদ্ধি অনিবার্য। অবশ্য জ্বালনি তেলের দাম বাড়ানো হয়েছে।    

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৬--এ বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ডলারের সঙ্গে টাকার অবমূল্যায়নের কারণে রাষ্টায়ত খাতে এ ক্ষতি হয়।

সরকারি সাতটি খাতের ৪৪টি সংস্থার কাছে এ অর্থবছরে মার্চ পর্যন্ত ৪টি রাষ্ট্রায়ত ব্যাংকের মোট ঋণের পরিমান দাঁড়াবে ১৪ হাজার ৪৮৯ কোটি টাকা। তবে এর মধ্যে বিপিসি’র ৮ হাজার ২৮৫ কোটি টাকা যার মধ্যে বেশিরভাগই খেলাপী। মোট ঋণের মধ্যে খেলাপী ঋণের পরিমান ৫,১২৭ কোটি টাকা। যা মোট ঋণের ৩৫ শতাংশ শতাংশ।

অন্যদিকে সরকারি ১৪টি প্রতিষ্ঠানকে এ অর্থবছরে ৫১৪ কোটি টাকা ভতুর্কি বা অনুদান দেওয়া হবে। 

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময়ে অথ্যাৎ ২০০১-০২ অর্থবছরে সরকারি সংস্থাসমূহ লোকসান দিয়েছিল প্রায় ১,৫৩৩ কোটি টাকা। অন্যদিকে এ অর্থবছরে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলো লভ্যাংশ হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে ২৮১ কোটি টাকা। এর মধ্যে ইউটিলিটি খাত একাই লভ্যাংশ অর্জন করেছে ২০৩ কোটি টাকা, যা গতবছরে ছিল ১৭৫ কোটি টাকা।

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বাংলদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ ঢাকা ওয়াসা, বাংলাদেশ শিপিং কপোরেশন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ অনেকগুলো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এ অর্থবছরে মুনাফা বৃদ্ধি ও নীট লোকশান হ্রাস পেয়েছে।