২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরে ঋণের সুদ সরকারের অনুন্নয়ন ব্যয়ের ১৮ শতাংশ

চলতি অর্থবছরে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ হিসেবে সরকারকে ৭ হাজার ৬৩৭ কোটি টাকা পরিশোধ করতে হবে। অর্থের এ পরিমাণ ২০০৬--০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আওতায় সরকারের অনুন্নয়ন ব্যয়ের মোট ১৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

গত অর্থবছরে সরকারকে এ বাবদ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ খাতে সুদ ৭ হাজার ৫৪৫ কোটি টাকা পরিশোধ করতে হয়। গত অর্থবছরের সুদের পরিমাণ বর্তমান অর্থবছরের তুলনায় সাত শতাংশ বেশি ছিল। অর্থের এ পরিমাণ গত অর্থবছরের মোট অনুন্নয়ন ব্যয়ের ১০ শতাংশের বেশি।