আয়কর মুক্ত সর্বোচ্চ আয়সীমা অপরিবর্তিত ঃ আয়কর সংগ্রহের পারিমান ৫ বছরে দ্বিগুন
সরকার ২০০৬ - ০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর মুক্ত সর্বোচ্চ আয়সীমা অপরিবর্তিত রেখেছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০০৭ - ০৮ কর বছরে ২০০৬ - ০৭ এর জন্য নির্ধারিত করমুক্ত আয়ের সীমা এক লাখ ২০ হাজার টাকা স্লাব এবং আয়কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেন।
তবে যে সকল করদাতা সর্বোচ্চ ২৫ শতাংশ হারে কর দেন তাদের জন্য ২০০৭ - ০৮ করবছরে ১০ শতাংশের বেশি আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর রেয়াত প্রদানের প্রস্তাব করেন।
এছাড়া কোম্পানীর কর হার ২০০৬ - ০৭ কর বছরের মত অপরিবর্তিত রাখার জন্যও অর্থমন্ত্রী প্রস্তাব করেন।
অন্যদিকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ফলে ২০০১ - ০২ অর্থ বছরে আয়কর আদায়ের পরিমাণ ৩,৭৮৯ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০০৫ - ০৬ অর্থ বছরে ৬,৯৬০ কোটি টাকায় উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এতে করে আয়কর থেকে বিগত পাঁচ বছরে রাজস্ব আদায় প্রায় দ্বিগুনের কাছাকাছি বৃদ্ধি পাবে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন।
