প্রস্তাবিত বাজেটে সম্মতি দিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি
অস্থায়ী রাষ্ট্রপতি স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশকৃত ২০০৬--০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০০৫--০৬ অর্থবছরের সর্ম্পূরক বাজেটে সম্মতি দিয়েছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক ঘোষণায় জানানো হয়, মন্ত্রিপরিষদে বাজেট অনুমোদিত হওয়ার পরপরই রাষ্ট্রপতি তার জাতীয় সংসদের কার্যালয়ে বাজেটে সম্মতি জ্ঞাপন করেন।
পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান নতুন অর্থবছরের বাজেট এবং ২০০৫--০৬ অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করেন।
